ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

৪৮ বছর বয়সেই মারা গেলেন মার্কিন তারকা জেমস ভ্যান ডার বিক

কোলোরেক্টাল ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মারা গেলেন জনপ্রিয় মার্কিন তারকা জেমস ভ্যান ডার বিক। গতকাল বুধবার ৪৮ বছর বয়সে মৃত্যু হয় এই অভিনেতার। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

‘ডসন্স ক্রিক’ তারকার মৃত্যুর খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রিয় জেমস ডেভিড ভ্যান ডার বিক আজ সকালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তিনি তাঁর শেষ দিনগুলো কাটিয়েছেন সাহস, বিশ্বাস ও অনন্য মর্যাদার সঙ্গে।’

এই পোস্টে আরও জানানো হয়, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের সময়েও তিনি ছিলেন দৃঢ় মনোবলের অধিকারী। তাঁর মৃত্যুতে হলিউড ও টেলিভিশন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

জেমস ভ্যান ডার বিক স্ত্রী ও ছয় সন্তান রেখে গেছেন। ২০২৪ সালে তিনি প্রথম প্রকাশ্যে জানান, তিনি কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সেই সময় থেকেই চিকিৎসা ও লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই অভিনেতা।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টটি শেয়ার করেন তাঁর স্ত্রী কিম্বারলি ভ্যান ডার বিক। পোস্টে একটি ছবি যুক্ত ছিল, যেখানে জেমসকে সাদা পোশাক ও কার্ডিগান পরা অবস্থায় দেখা যায়, যা ভক্তদের কাছে আরও আবেগঘন হয়ে ওঠে।

পোস্টে আরও বলা হয়, ‘তাঁর ইচ্ছা, মানবতার প্রতি ভালোবাসা নিয়ে আরও অনেক কিছু বলার আছে। সেই দিনগুলো আসবে। আপাতত আমরা আমাদের প্রিয় স্বামী, বাবা, ছেলে, ভাই ও বন্ধুকে হারানোর শোক পালনের জন্য শান্তিপূর্ণ ব্যক্তিগত সময় চাই।’

জেমস ভ্যান ডার বিক সবচেয়ে বেশি পরিচিতি পান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ডসন্স ক্রিক’–এ প্রধান চরিত্র ডসন লিরির ভূমিকায় অভিনয়ের মাধ্যমে। সিরিজটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

ম্যাসাচুসেটস শহরে বসবাসরত একদল কিশোর-কিশোরীর বন্ধুত্ব, প্রেম, স্বপ্ন ও জীবনের জটিলতা নিয়ে তৈরি এই সিরিজ টেলিভিশনের ইতিহাসে অন্যতম আইকনিক টিন ড্রামা হিসেবে বিবেচিত হয়। ডসনের চরিত্রে ভ্যান ডার বিকের অভিনয় তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

৪৮ বছর বয়সেই মারা গেলেন মার্কিন তারকা জেমস ভ্যান ডার বিক

আপডেট টাইম : ০২:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬