ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে কাজ করবো- গাজীপুর পুলিশ সুপার

রেজাউল করিম,গাজীপুর- গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ বলেছেন, আমি আপনাদের পাহারাদার হতে আসছি। পুলিশ জনগণের বন্ধু আমি কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে এ কথা আপনাদের বিশ্বাস করাতে চাই। রোববার সকালে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রোববার সকালেজেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত জেলা প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে পুলিশের নানা অনিয়ম তুলে ধরে এগুলো বন্ধ করার আহ্বান জানান। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জেলা পুলিশের যে কোন ভাল কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। এসময় বক্তাগণ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে হয়রানীর শিকার না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখার জন্য নবনিযুক্ত পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন।
পুলিশ সুপার বলেন, বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল ভ্রান্তি শোধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই। এজন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার বলেন, জনবান্ধব পুলিশিং সেবা করতে চান তিনি। মানবিক পুলিশ, মানবতার ফেরিওয়ালা নয়, সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে তার নেতৃত্বে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন পুলিশ সুপার। এ সময় শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরো বলেন, আমরা যে যেখানে আছি, যদি নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশের যা কাজ, তা সঠিকভাবে পালন করার জন্য যাতে পরিবেশ তৈরি হয়, সে ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, দৈনিক ইত্তেফাকের মুজিবুর রহমান, অধ্যক্ষ হুমায়ুন কবির, দেশ রুপান্তরের মো: আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তরের শাহ সামসুল হক রিপন, দৈনিক সংগ্রামের রেজাউল বারী বাবুল, মোহনা টিভির আতিকুর রহমান, আজকের পত্রিকার এম. আসাদুজ্জামান প্রমুখ। নবাগত পুলিশ সুপার আবুল কালাম আযাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২১তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশের চাকরিতে যোগ দেন। তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে কাজ করবো- গাজীপুর পুলিশ সুপার

আপডেট টাইম : ১২:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪