ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পঞ্চগড়ে আগাছানাশক ছিটিয়ে ধানক্ষেত নষ্ট করার অভিযোগ

  • খবর বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:৩৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ১০০৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়-

পঞ্চগড়ের বোদা উপজেলায় আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের দুই বিঘা জমির ধানগাছ নষ্ট করে ফেলার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় বোদা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি কৃষক আব্দুস সালাম (৬০)। গত সোমবার দুপুরে উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের সাহিমনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুস সালাম অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার প্রভাবশালী লুৎফর রহমান (৫৯) দীর্ঘদিন ধরেই তাকে জমি সংক্রান্ত বিষয়ে হয়রানি করে আসছে। এরই ধারাবাহিকতায় সেদিন অন্যায়ভাবে ধান ক্ষেতে আগাছানাশক ছিটিয়ে ফসলের ক্ষতি করে।
তিনি বলেন, ধানের চারা বড় হয়ে গেছে, কয়দিন পরই শীষ বের হবে। এর মধ্যেই আমার এতবড় ক্ষতি করলো লুৎফর রহমান। আগাছানাশক ছিটানোয় পুরো দুইবিঘা ক্ষেতের ধানগাছ পুড়ে গেছে, প্রায় ৯০ হাজার টাকা আমার খরচ হয়েছিলো এই আবাদে।
এ বিষয়ে অভিযুক্ত লুৎফর রহমান বলেন, ‘এই জমিটা নিয়ে দীর্ঘঘদিন ধরেই বিরোধ চলছে। আদালতে মামলাও ছিলো, আদালত আমার পক্ষে রায় দিয়েছে। কিন্তু জমিটি দখলে নিতে পারতেছিনা, তাই আগাছানাশক স্প্রে করে দখলে নিয়েছি।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

পঞ্চগড়ে আগাছানাশক ছিটিয়ে ধানক্ষেত নষ্ট করার অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪