ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ গাজীপুর সিটির ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে- ড. মঈন খান মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশ, প্রশাসনকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’ গ্রেফতার পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য- সড়ক ও সেতুমন্ত্রী

গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশ করতে শারদীয় দূর্গা পূজার কার্যক্রম পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন। তিনি শুক্রবার সন্ধ্যায় প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় শ্রী শ্রী ইন্দেশ্বরী শিব মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন।

জেলা প্রশাসক নাফিসা আরেফিন ছেলেকে সাথে নিয়ে পূজা মন্ডপে পৌছালে পূজা আয়োজনের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণ তাদের স্বাগত জানান। পরে জেলা প্রশাসক মন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সাথে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বর্তমান সরকারের পক্ষে গাজীপুর জেলা প্রশাসন সব সময় সনাতন ধর্মাবলম্বীদের ভাই বোনদের পাশে রয়েছে। যে কোনো প্রয়োজনে গাজীপুর জেলা প্রশাসন সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এ সময় তিনি সবাইকে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে পূজার সকল আনুষ্ঠানিকতা পালন করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, আমরা আপনাদের সব রকম সহযোগিতা এবং নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত রয়েছি। আপনারা যে কোনো প্রয়োজনে যখনই ডাকবেন, জেলা প্রশাসন ও পুলিশ সব সময় আপনাদের পাশে আছে ও থাকবে।

এসময় জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন, মহানগর পূজা উৎযাপন কমিটি সভাপতি অনুরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক নারায়ন কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তাগণ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট টাইম : ০৬:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪