ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গাজীপুরের তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা আলিম ফলাফলে এবারো শীর্ষে

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের আলিম পরীক্ষায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরসা অতীতের ধারাবাহিকতায় এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে।

মাদরাসাটি থেকে এ বছর এক হাজার ৩১৩ জন অংশগ্রহণকারী আলিম পরিক্ষার্থীর মধ্যে ৮৮৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এমন সফলতায় মাদরাসাটির ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভালো ফলাফলের জন্য তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জানিয়ে বলেন, ‘পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরো ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

দেশ ও জাতির ক্রান্তিকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ‘দেশে যখন ইসলামী শিক্ষাব্যবস্থার জন্য নানা সীমাবদ্ধতা ও সংকীর্ণতা তৈরি হয়েছে তখনও তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রতি দেশ ও জাতি গভীর আস্থা রেখেছে। ফলশ্রুতিতে ২০২৪- ২০২৫ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় এক হাজার ৯০০ ছাত্র-ছাত্রী তা’মীরুল মিল্লাত মাদরাসায় ভর্তি হয়েছে।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গাজীপুরের তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা আলিম ফলাফলে এবারো শীর্ষে

আপডেট টাইম : ০২:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪