ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিএসএ বাতিল হলে স্পিচ অফেন্স সম্পর্কিতমামলাগুলো রহিত হবে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ইতোপূর্বে দেওয়া ঘোষণা অনুযায়ী সাইবার নিরাপত্তা আইন (সিএসএস) বাতিল করা হচ্ছে। আইনটি যখন বাতিল করা হবে তখন স্পিচ অফেন্স সম্পর্কিত সমস্ত হয়রানিমূলক মামলা রহিত হয়ে যাবে। যারা সাংবাদিক, মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ তাদের বক্তব্যের জন্য, তাদের যেকোনো ধরণের মতামত প্রকাশের জন্য যে সমস্ত মামলা দায়ের করা হয়েছিল সেগুলো রহিত হয়ে যাবে। তবে কম্পিউটার অফেন্স বা কম্পিউটার হ্যাকিং সম্পর্কিত মামলাগুলোর বিচার অব্যাহত থাকবে।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রচণ্ডভাবে সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করছে। আমাদের সরকারের পক্ষ থেকে কোন সাংবাদিকের বিরুদ্ধে কোন হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোন সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ কোন হয়রানিমূলক মামলা করেনি।

তিনি বলেন, সবারই মনে রাখা উচিত আমাদের পেশাগত পরিচয়ের বাইরে যেন কোন কিছু না হয়ে যায়। কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি বলেন,”আপনারা কেউ বদিকে রাজনীতিক বলেন, বলনে না তো? তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন। সে যতই রাজনীতি করুক।”

সত্যিকারের পেশাজীবী সাংবাদিকদের নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে
আইন উপদেষ্টা বলেন, একজন সাংবাদিক, সে যতই সাংবাদিকতা করুক, সে যদি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন, বাংলাদেশকে লুট করা, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদাবনত করে রাখাকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে। একটি ফ্যাসিস্ট সরকারকে যদি প্রকাশ্যে সমর্থন করে, তাকে কি আপনারা সাংবাদিক বলবেন? না অন্য কিছু বলবেন, চিন্তা করে দেখবেন। তিনি আরও বলেন, বহু সাংবাদিক আছেন, যারা ফ্যাসিস্ট সরকারের পদলেহী হোন নেই। তারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন।

ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান
,ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এর জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, চেক ও রেপ্লিকা প্রদান করা হয়.

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

সিএসএ বাতিল হলে স্পিচ অফেন্স সম্পর্কিতমামলাগুলো রহিত হবে: আসিফ নজরুল

আপডেট টাইম : ১০:৩১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪