ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​ মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫ গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাগুরায় নাশকতা মামলায় কৃষক লীগ নেতা ইমরুল মেম্বার আটক পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক

আদমদীঘিতে তাল গাছের আগাছা নিধন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গাছীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘিতে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরফান আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন। আরফান আলী নওগাঁর রাণীনগর উপজেলার পারইল বুড়াপুকুর গ্রামের মৃত ওমিদ আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকালে উপজেলার কদমা গ্রামের সড়কে তালের ডালপালা সংগ্রহ করতে গিয়ে গাছে উঠেন আরফান আলী। এসময় অসাবধানবশত বৈদ্যুতিক তার শরীরে সঙ্গে স্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে সেখানে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​

আদমদীঘিতে তাল গাছের আগাছা নিধন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গাছীর মৃত্যু

আপডেট টাইম : ০২:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫