ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি বিএনপির

টাঙ্গাইল প্রতিনিধি-
কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে দলটি।
বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ, অর্থনীতি এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে। দ্রুত এ অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
জনগণের অধিকার রক্ষায় কড়া হুঁশিয়ারি দিয়ে
বেনজির আহমেদ টিটো বলেন, “জনগণের অধিকার রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। বালু উত্তোলন, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো কার্যক্রমে বিএনপি কোনোভাবেই দায় নেবে না।”

স্মারকলিপি জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), এবং সহ-সভাপতি মজনু মিয়া। তারা বলেন, “কালিহাতীর সাধারণ মানুষের সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদৎ হোসাইন জানান,
স্মারকলিপি পেয়েছি অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ডেজার দিয়ে মাটি কাটা অবৈধ। তাদেরকে আমরা ছেড়ে দিবো না।

উপজেলা বিএনপির আহ্বান, কালিহাতীর সর্বস্তরের নাগরিকদের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি বিএনপির

আপডেট টাইম : ১১:৪১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫