ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে দরপত্রে বিশেষ শর্ত যুক্ত করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানবববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ব্যানারে নওগাঁ সদর হাসপাতাল চত্বরে এ মানবববন্ধন কর্মসূচি পালিত।
নওগাঁ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি ও এনএসআর ঠিকাদার মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি রিয়াদুল সালেহীন, নওগাঁ জেনারেল হাসপাতালের তালিকাভুক্ত এমএসআর (মেডিকেল সার্জিক্যাল রিকয়ারমেন্টস) সামগ্রী সরবরাহকারী ঠিকাদার আশরাফুল ইসলাম, স্থানীয় বাসিন্দা লিয়াকত সরদার, তৌফিক ইমাম, আবুল কালাম আজাদ প্রমুখ।
মানবববন্ধনে বক্তারা বলেন, চলতি মাসের ৫ জানুয়ারি নওগাঁ সদর হাসপাতালে ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী কেনার জন্য অনলাইনে এমএসআর দরপত্র আহ্বান করা হয়। এতে বরাদ্দ প্রায় সাড়ে ৪ কোটি টাকা। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বিশেষ শর্ত যুক্ত করেছেন। শর্তের বেড়াজালে অংশ নিতে পারছেন না অনেক ঠিকাদার। দরপত্রে বিভিন্ন৷   শর্তাবলীর একটি অংশে বলা হয়েছে দরপত্রের জন্য ঠিকাদার বাছাইয়ের আগেই কাজ পেতে ইচ্ছুক ঠিকাদারকে ওষুধ ও সার্জিক্যাল সামগ্রীর নমুনা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। অথচ এই শর্ত বাংলাদেশের কোনো হাসপাতালে দেওয়া হয় না। পছন্দের ঠিকাদারকে বাছাই করার জন্য এই শর্ত যুক্ত করেছে তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী। এছাড়া হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ, হাসপাতালের জন্য বরাদ্দ করা ওষুধ বাইরে বিক্রি করে দেওয়াসহ হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী, প্রধান সহকারী স ম ওমর ফারুক ও স্টোর কিপার সাজ্জাদ হোসেন বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁদেরকে অপসারণসহ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, দরপত্র আহ্বানসহ নিয়ম মেনেই হাসপাতালে সব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ৫ জানুয়ারি হাসপাতালে বিভিন্ন সামগ্রী কেনার জন্য সাড়ে ৪ কোটি টাকার এমএসআর সামগ্রী দরপত্র অনলাইনে আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৬ জানুয়ারি।
নওগাঁ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সহ সভাপতি মাসুদ হায়দার টিপু বলেন, এমএসআর সামগ্রী কেনার জন্য যে দরপত্র আহ্বান করা হয়েছে তাতে তত্ত্বাবধায়ক স্বেচ্ছাচারীভাবে কিছু শর্ত যুক্ত করেছেন। দরপত্র পাওয়ার আগেই নাকি এমএসআর সামগ্রীর নমুনা জমা দিতে হবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। নিয়ম বর্হিভূত শর্তগুলো সংশোধন করে নতুন করে দরপত্র আহ্বান করতে হবে। এছাড়া তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী, প্রধান সহকারী স ম ওমর ফারুক ও স্টোর কিপার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁদেরকে অপসারণসহ তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল এর সাথে যোগাযোগ করার করার চেষ্টা করা হলে তার চেম্বারে কর্মরত আয়া রুজী ভিতরে প্রবেশ করতে দেননা এছাড়াও তিনি জানান এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী নন তত্ত্বাবধায়ক।
নওগাঁ সদর হাসপাতালের স্টোর কিপার সাজ্জাদ হোসেনকে হাসপাতাল কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। তাকে মুঠোফোনে বারবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে হাসপাতালের প্রধান অফিস সহকারী স ম ওমর ফারুক বলেন, ‘ঠিকাদার বাছাইসহ হাসপাতালের সকল কার্যক্রম নিয়ম মেনে পরিচালিত হয়। বিধি অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের স্বার্থে দরপত্রে যে কোনো যৌক্তিক শর্ত যুক্ত পারেন। দরপত্র অনলাইনে আহ্বান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ঠিকাদার বাছাই করে অনলাইনে নির্বাচিত ঠিকাদারের নাম প্রকাশ করবেন। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের করার কিছু নেই। এছাড়া আমাদের বিরুদ্ধে অন্য কোনো অনিয়ম-দুর্নীতি থাকলে তদন্ত করুক। তদন্ত হলেই সঠিক সত্য বের হয়ে আসবে।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আপডেট টাইম : ১২:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫