ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গাজীপুরে দ্বিতীয় দিনে সাবেক এমপিসহ গ্রেপ্তার ১’শ

গাজীপুর প্রতিনিধি-

গাজীপুরের শ্রীপুরের একটি বাসা থেকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম। গাজীপুরের শ্রীপুরের একটি বাসা থেকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম।
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও জেলা পুলিশের হাতে সাবেক সংসদ সদস্যসহ (এমপি) আরও ১০০ জন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত দুই দিনে জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে।
আজ সোমবার সকালে গাজীপুর মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রোববার রাতে পুলিশ এই অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশের ৮টি থানায় ৭৯ জন এবং জেলা পুলিশের ৫টি থানায় ২১ জন গ্রেপ্তার রয়েছে। এর আগে, অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুর জেলায় ৮১ জনকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সিটি-এসবি) মো. আলমগীর হোসেন জানান, জিএমপির ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছায় ৬ জন, পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আলমগীর হোসেন আরও জানান, অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে জিএমপির মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। গত দুই দিনে জিএমপির অভিযানে গাজীপুর মহানগর এলাকা থেকে মোট গ্রেপ্তার ১২০ জনকে গ্রেপ্তার করা হলো।
অপর দিকে, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গতকাল দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন সাবেক এমপিসহ ২১ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালীগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে গত দুই দিনে জেলা পুলিশ মোট ৬১ জনকে গ্রেপ্তার করেছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গাজীপুরে দ্বিতীয় দিনে সাবেক এমপিসহ গ্রেপ্তার ১’শ

আপডেট টাইম : ১২:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫