ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বৈষম্যবিরোধী সদস্য সচিব পদ থেকে মেরাজকে বহিষ্কার

এমামুল,আদমদীঘি

বগুড়ার আদমদিঘীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব পদ থেকে নিষিদ্ধ সংগঠন ছাএ-লীগনেতা মেরাজ হোসেনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আজিম উদ্দিন তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বার্তা প্রকাশ করেন। বার্তায় উল্লেখ করেন, সম্প্রতি সময়ে মেরাজ হোসেন নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব পদে তার নাম থাকায় এবং তার বিরুদ্ধে জাতীয় পত্রিকায় বিভিন্ন নিউজ হয়েছে এর প্রাথমিক সত্যতা পাওয়ার কারনে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা কমিটি থেকে বহিষ্কার করা হলো। বিষয়টি তদন্ত চলমান পূর্নাজ্ঞ সত্যতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সান্তাহার কলেজে আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ করে আসছিলেন মেরাজ হোসেন। ২০২৩ সালে বগুড়ার সান্তাহার কলেজ শাখা ছাত্রলীগের রাজন কান্দিদাসকে সভাপতি ও রাফিউল ইসলাম বাঁধনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের স্বাক্ষরিত একপত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটি তালিকায় ২৯ নাম্বারে উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মেরাজকে। এরপর থেকে ছাত্রলীগের বিভিন্ন সভা সেমিনার ও দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতেন তিনি। গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতন হলে খোলস পাল্টে দল বদল করে। পরে ছাত্র আন্দোলনের অজুহাতে বৈষম্যবিরোধী

নেতৃবৃন্দদের সঙ্গে জড়িয়ে পরেন। আস্তে আস্তে তাদের মন জয় করে বগুড়া জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিতে স্থান নেয়। গত ৩০ জানুয়ারি বগুড়া জেলা শাখায় গঠিত কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদে তাকে রাখা হয়। ফলে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবার ও মঙ্গলবার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিকসহ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার দুপুরে উক্ত কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

বৈষম্যবিরোধী সদস্য সচিব পদ থেকে মেরাজকে বহিষ্কার

আপডেট টাইম : ০১:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫