ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গাউকের চেয়ারম্যান হলেন কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য (ওএমএস) উদ্বোধন করলেন এমপি রনি হারানোর তালিকায় জলপথের সেই জীবনচিত্র যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা- ভারত শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও ফেরেনি স্বস্তি এআইইউবিতে ১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম সবুর আলী খান যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের প্রথম সংসার ভাঙার অভিযোগ, দুই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত! নগরকান্দার এসিল্যান্ড খাইরুল হাসানের বিয়ে ঘিরে নতুন প্রশ্ন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আল্লাহ ও রাসুল (সাঃ) কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

নাদিম আহমেদ অনিক-

আল্লাহ ও রাসুল (সাঃ)কে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেনÑ সংগঠনটির সাধারণ সম্পাদক মাওঃ রিদওয়ানুল্লাহ, সহ-সভাপতি মাওঃ আহমাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল হাসেমি, প্রচার সম্পাদক মাওঃ আব্দুস সোবাহানসহ আরো অনেকে।

এসময় বক্তরা বলেন, আমার আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্তহাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মুলক মন্তব্য করেছে রাখাল রাহা ও হাসান গালিব আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যাবো।

বক্তারা আরো বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না।

সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারকে সংসদে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান। এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আল্লাহ ও রাসুল (সাঃ) কে কটুক্তিকারীদের বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : ০৩:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫