ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

আদমদীঘিতে বেড়েছে গরু চুরির ঘটনা: আতঙ্ক জনমনে

আদমদীঘি প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে কৃষকের খামার থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক আবু সাঈদ। ইতিপূর্বেও উপজেলার কয়েকটি এলাকায় এমন গরুর চুরির অভিযোগ আসে। ফলে রাত হলেই আতঙ্ক বিরাজ করছে জনমনে।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামে একটি খামার দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির গরু পালন করে আসছিলেন কৃষক আবু সাঈদ। গত রবিবার সেহেরী খাওয়ার জন্য খামারে থাকা লোকজন বাড়িতে আসলে এই সুযোগে ওই খামার থেকে কে বা কাহারা চারটি গরু চুরি করে নিয়ে যান। পরে কৃষক আবু সাঈদ খামারে এসে ওই চারটি গরু না দেখতে পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন। একপর্যায়ে গরুগুলো না পেয়ে হতাশাগ্রস্ত হন তিনি। ভুক্তভোগী ওই কৃষকের দাবী এ ঘটনায় তার প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এদিকে উপজেলার কয়েকটি এলাকায় এমন গরু চুরির অভিযোগ উঠে আসে। যার কোন ভূমিকা বা উদ্ধারকার্য নেই পুলিশের। ফলে রাত হলেই কৃষক সহ জনসাধারণের মনে চুরির আতঙ্ক বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলার এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গরু চুরির ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

আদমদীঘিতে বেড়েছে গরু চুরির ঘটনা: আতঙ্ক জনমনে

আপডেট টাইম : ০৩:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫