ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

পঞ্চগড়ে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা বস্তায় চাল বিতরণ

মো: বাবুল হোসেন, পঞ্চগড়-
পঞ্চগড়ে খাদ্য বিভাগের চালের বস্তায় এখনো লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান। এসব বস্তার চাল তুলে দেয়া হচ্ছে সুবিধাভোগীদের হাতে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের ৭ মাস অতিবাহিত হলেও সরকারি চালের বস্তায় এমন স্লোগান থাকা খাদ্য বিভাগের দায়িত্বহীনতা বলছেন স্থানীয়রা।

শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বাজারে নিয়োজিত ডিলারের মাধ্যমে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ হয়। এ সময় সুবিধাভোগিদেরকে দেওয়া ৩০ কেজি ওজনের একেকটি চালের বস্তায় শ্লোগানটি দেখা যায়। কিছু কিছু বস্তায় লেখাটির উপর কালো কালি চোখে পড়ে। তবে কালির মধ্যেও দৃশ্যমান ছিলো শ্লোগানটি।

খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য এলাকার ডিলারদের বিতরণ করা চালের বস্তাগুলোতেও ছিলো পতিত সরকারের নাম সম্বলিত শ্লোগানটি। তবে ডিলারদের দাবি, খাদ্য বিভাগ থেকে যেসব বস্তায় তারা যেভাবে চাল পেয়েছে, সেভাবেই বিতরণ করছে।

এদিকে, এখনো পুরনো শ্লোগানযুক্ত বস্তা পরিবর্তন না করায় সুবিধাভোগিসহ স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কর্মকর্তাদের মধ্যে এখনো ফ্যাসিস্ট প্রীতি বিদ্যমান মনে করছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বায়ক ফজলে রাব্বী বলেন, ৫ আগস্ট একটি অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। কাজেই অভ্যুত্থান পরবর্তীতে কোন সরকারি কর্মসূচিতে শেখ হাসিনার স্লোগান সরিয়ে নেয়া উচিত ছিলো। বস্তাগুলো জনবান্ধব করা যেত। এতদিনেও খাদ্য বিভাগের বস্তায় এমন স্লোগান থাকা দুঃখজনক। যদি কর্তৃপক্ষ জেনে বুঝেই আগের বস্তা ব্যবহার করে তাহলে ধরে নিবো তাদের মধ্যে এখনো হাসিনা প্রীতি রয়ে গেছে।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক বলেন, আমরা সকল এলএসডিকে একাধিকবার নির্দেশনা দিয়েছি সকল বস্তা থেকে শ্লোগানগুলো মুছে দেয়ার জন্য। আপনার (প্রতিবেদক) যেহেতু দৃষ্টিগোচর হয়েছে, আমি আবারও এলএসডিকে বলে দিচ্ছি অধিক সতর্ক হয়ে বিতরণ করার জন্য।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

পঞ্চগড়ে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা বস্তায় চাল বিতরণ

আপডেট টাইম : ০২:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫