ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি

সারাদেশে শিশু ধর্ষণের প্রতিবাদে নওগাঁয় ছোঁয়ার অবস্থান কর্মসূচি

নাদিম আহমেদ অনিক-
জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে? এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী ফাতেমা ছোঁয়ার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা সাত ঘটিকা থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।
শিক্ষার্থী ফাতেমা ছোঁয়া মুখে কালো কাপড় বেধে, হাতে প্রতিবাদী পোস্টার ও মোমবাতি নিয়ে কয়েক ঘন্টা অবস্থান কর্মসূচি করেন।
সাম্প্রতিক সময়ে মাগুরায় আছিয়া ও সারা দেশের বিভিন্ন জেলায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের শিকার হয়েছে অজস্র শিশু ও নারী।
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি’ পালন করেন স্কুল পড়ুয়া এই শিক্ষার্থী।
ছোঁয়ার বাবা সঙ্গীত শিল্পী ক্যাপ্টেন জানান, আমার আপনার সন্তান নিরাপদ নয়। মনের ভেতর প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জেলায় অজস্র শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে।
আমরা আর কতো প্রান হারাতে দেখবো?  আর কবেই বা আমার আপনার সন্তানরা ভয় মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবে।
স্বাধীন বাংলায় কোন ধর্ষকের স্থান নাই।
আমরা আছিয়ার কাছে ক্ষমা প্রার্থী, জীবিত আর কোন আছিয়াকে আমরা হারাতে চাইনা।
দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর হোক।
ছোঁয়ার এমন সাহসিকতা ও প্রতিবাদী কর্মকাণ্ডকে নওগাঁর সচেতন মহলের পক্ষ থেকে সাধুবাদ জানানোর পাশাপাশি শহরবাসীরাও এ সময় প্রতিবাদে একত্ব ঘোষণা করে পাশে দাড়ায় ছোঁয়ার।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

সারাদেশে শিশু ধর্ষণের প্রতিবাদে নওগাঁয় ছোঁয়ার অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০৩:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫