ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক যশোরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে লাইফ কেয়ার হাসপাতাল, রোগী ভাগিয়ে বাণিজ্য মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা

আদমদীঘিতে ছাত্রের হামলায় প্রধান শিক্ষক হাসপাতালে

আদমদীঘি প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কৈকুড়ী রহিম-মজিদ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষেধ করায় মারপিটের শিকার হয়েছেন স্কুলটির প্রধান শিক্ষক আতিয়ার রহমান।

তাকে মারপিট করে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয়। সোমবার (৫ মে) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত মোবাইল ব্যবহার, মাদকসেবন ও ইভটিজিংয়ের অভিযোগে ক্লাসে হৃদয়কে প্রধান শিক্ষক সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় তার ফুপুর প্ররোচনায় প্রধান শিক্ষক আতিয়ার রহমানকে বাঁশের লাঠি (খাঁটা) দিয়ে পিটিয়ে মুখে ও নাকে গুরুতর জখম করে। হৃদয়ের ফুপু একই বিদ্যালয়ের শিক্ষক দুলালী খাতুন বলে জানা গেছে।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে বিদ্যালয় মাঠে এবং পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মির্জা আবুল কালাম আজাদ, তিলোচ শিববাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।

বক্তারা হৃদয়ের উশৃঙ্খল আচরণ, নৈতিক স্খলন এবং শিক্ষকদের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা প্রধান শিক্ষকের উপর হামলার নেপথ্যে থাকা সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

এই ঘটনার প্রতিবাদে শিক্ষকদের সংগঠন ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ

আদমদীঘিতে ছাত্রের হামলায় প্রধান শিক্ষক হাসপাতালে

আপডেট টাইম : ০৫:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫