ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

সরকারী বিদ্যুৎ চুরি ও স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ করে শ্রীনগরে বিএনপির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগরে কুকুটিয়ার হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ আয়োজন করা হয়। বিকেল ৩ টায় খেলা শুরু হলে স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ করে এবং বিদ্যুৎ লাইন থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে অনুষ্ঠান চালানো হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য (বিএনপি) ও সাবেক মন্ত্রী, প্রধান বক্তা ছিলেন মীর সরপত আলী সপু বিএনপির জাতীয় স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন।
ডেকোরটের লাইটম্যান বলেন, স্কুলের বিদ্যুৎ সংযোগ থেকে আমরা বিদ্যুৎ নিয়েছি।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব মোহাম্মদ বলেন, আমার জানামতে স্কুলের পিছনের মেইন তার থেকে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়েছে এবং খেলার জন্য শিক্ষার্থীরা স্কুলে বেশি উপস্থিত হয়নি, অনেক শিক্ষার্থী মাঠে চলে যায় তাই একটু আগে ছুটি দেয়া হয়েছে।
শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শম্কর বাবু বলেন, আপনার মাধ্যমে অনিয়মের বিষয়টি অবগত হয়েছি আগামীকাল কারণ দর্শানোর নোটিশ দিব।
এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, আমরা বিদ্যুতের কোন অবৈধ সংযোগ নেইনি এবং স্কুলের একটি ওয়াশরুমও ব্যবহার করিনি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সরকারী বিদ্যুৎ চুরি ও স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ করে শ্রীনগরে বিএনপির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫