ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

মির্জাগঞ্জে মা ছেলেকে কুপিয়ে জখম, দোষীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখম করার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মির্জাগঞ্জ- বেতাগী-কচুয়া-বিনাপানি সড়কে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া পোলেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে তার ভাই বেলাল শিকদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন ।

মানববন্ধনে অভিযুক্ত হামলাকারী দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা লতিফ হাওলাদার, তার নাতি লিমন, পুত্রবধূ লিলি, স্ত্রী আম্বিয়া ও হাসির দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানায় এলাকাবাসী। এলাকাবাসী মানববন্ধনে আরো বলেন, একটি নিরীহ পরিবার সরকারি মাটি দিয়ে সরকারি বেড়িবাধ মেরামত করতে গিয়ে যে ন্যাক্কারজন হামলার শিকার হয়েছে আমরা তার নিন্দা জানাই। এই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় জনতা।

প্রসঙ্গত, কিছুদিন আগে নিম্নচাপের প্রভাবে বেরেড়ধন খালের পানির তোরে দক্ষিণ আমড়া গাছিয়া এলাকার বেড়ীবাধ ভেঙ্গে যায়। ভাঙা অংশটি মৃত কালাম শিকদারের ছেলে সাগর শিকদারের বাড়ির সামনে হওয়ায় সেটি মেরামত করার জন্য খালের চড় থেকে খননকৃত স্তুপ করা মাটি আনতে যায়। কিন্তু মাটিগুলো পার্শ্ববর্তী বাড়ির লতিফ হাওলাদারের জমির দাগের মাথায় হওয়ায় তিনি বাধা দেন এবং সাগরকে মারধর করেন। মার খেয়ে ভুক্তভোগী সাগর শিকদার এলাকার জনগণ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে বিষয়টা বললে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যেতে বলেন। পরে তারা সেখানে গেলে তিনি (ইউএনও) থানায় যেতে বলেন। তখন থানায় গেলে সেখান থেকে রাস্তা নির্মাণের জন্য বলা হয়। পরে সাগর শিকদার গত ২২ শে আগস্ট সকাল ৮ ঘটিকায় রাস্তা মেরামতের কাজ শুরু করলে প্রতিপক্ষ লতিফ হাওলাদার ও তার স্বজনরা মিলে সাগর সিকদার ও তার মা আম্বিয়ার উপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, বেড়েরধন খাল খননের জন্য সরকারি মাটি দিয়ে রাস্তা মেরামত করতে বলা হয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মির্জাগঞ্জে মা ছেলেকে কুপিয়ে জখম, দোষীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ১১:১৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫