ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে টাঙ্গাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলার সকল ইউএনও, র‌্যাব ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এবার মোট ১,২৩৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এক বক্তব্যে জানান, সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে। দিনের বেলায় প্রতিটি মণ্ডপে তিনজন এবং রাতে চারজন করে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যদের পর্যাপ্ত নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য জানানো যাবে।

তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনোভাবেই মদ-গাঁজার আসর বসানো যাবে না।

সভায় জেলা প্রশাসক শরিফা হক বলেন, “দুর্গাপূজা আমাদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।”
অন্যান্য বক্তারাও দ্রুত ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পূজার পরিবেশ নিরাপদ ও সুষ্ঠু রাখার আশ্বাস দেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫