ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে মুদি দোকানের আড়ালে চলছিল অবৈধ যৌন উত্তেজক সিরাপের ব্যবসা; পুলিশের অভিযানে উদ্ধার ৮১ বোতল, আটক ১ গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত ঝালকাঠিতে ২৪ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধসে পড়ল সংযোগ সড়ক পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ: বিএনপির প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু বকর, সম্পাদক শামীম কাদির সিরাজদিখানে কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ ভরাট কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

“প্রবীণদের জ্ঞানে গড়ে উঠুক মানবতার দিশা” গুরুদাসপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“একদিন তুমি পৃথিবী গড়ছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”— এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।

সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গুরুদাসপুর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম আলমাস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জোনাব আলী , গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও বিএডিসি সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে প্রবীণরা কেবল অভিজ্ঞতার ভান্ডারই নন, তাঁরা নৈতিকতা ও মানবতার জীবন্ত উদাহরণ। তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্ন প্রদর্শন সমাজের সভ্যতার মানদণ্ড। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে প্রবীণদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক ও নানা শ্রেণি-পেশার প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা সামাজিক নিরাপত্তা, সম্মানজনক জীবন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

“প্রবীণদের জ্ঞানে গড়ে উঠুক মানবতার দিশা” গুরুদাসপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট টাইম : ০৯:২৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫