ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

বেনাপোলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোল পৌর বিয়ে বাড়ি মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তাফিজ জোহা সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু, বর্তমান সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।

এছাড়া শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা যুবদলের সদস্য সচিব বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালের ৬ অক্টোবর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে এই সংগঠন গঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবদল দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক বলেন যুবদলের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত করে দেশের উন্নয়ন, ন্যায়বিচার, ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সম্পৃক্ত করা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

বেনাপোলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল

আপডেট টাইম : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫