ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দিনের ১২৩তম জন্মদিন পালিত

ফরিদপুর প্রতিনিধি-
এইখানে তোর দাদীর কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে”

ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবি জসীম উদ্দিনের ১২৩ তম জন্মদিন পালিত হয়েছে। পল্লীকবির জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও ফরিদপুর জসীমউদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে ।
দিনটি উপলক্ষে ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর কবির সমাধিস্থলে সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা পুলিশ, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য পরিষদ, ফরিদপুর জেলা শিক্ষা অফিস, সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এসময় ফরিদপুর জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল হাসান মোল্লা, ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলির পরে পল্লী কবির আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, পল্লীকবি জসীম উদ্দীন ১৯০৩ সালের ১লা জানুয়ারি ফরিদপুর সদর উপজেলায় কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে তার নানার বাড়ি জন্মগ্রহণ করেছিলেন।
পল্লীকবির অমর সৃষ্টির মধ্যে রয়েছে, নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, রাখালী, বালুচর প্রভৃতি। তার সাহিত্যকর্ম বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে, যা তাঁকে ‘পল্লীকবি’ উপাধি এনে দিয়েছে। তিনি ১৯৭৬ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দিনের ১২৩তম জন্মদিন পালিত

আপডেট টাইম : ০১:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬