ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

গাজীপুরে ৫৩ প্রার্থীর মধ্যে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাজীপুর প্রতিনিধি-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে যাচাই-বাছাইয়ে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। যথাযথ ডকুমেন্ট সাবমিট না করায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মোঃ আতিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

গাজীপুর-২ আসনে সর্বাধিক আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় মোঃ আতিকুল ইসলাম, খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্ধারিত ফলকনামায় তথ্য সঠিকভাবে উল্লেখ না করায় গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খানের মনোনয়নপত্র বাতিল হয়। যথাযথ হলফনামা দাখিল না করায় জাতীয় পার্টির ইসরাফিল মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফলকনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষরের ঘাটতির কারণে শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয় এবং ফলকনামা সঠিকভাবে দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়।

অন্যদিকে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আসে।

গাজীপুর-৪ আসন কাপাসিয়ায় মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়, এদের মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়ন বাতিল করেছেন। ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় সতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহর মনোনয়ন বাতিল, ৩০০ টাকার জুডিশিয়াল ট্যাম্পে হলফনামা দাখিল না করায় এবং স্বাক্ষর না থাকা ও দলীয় অঙ্কিকার নামা না থাকায় আমজনতা দলের প্রার্থী মো. জাকির হোসেনের মনোনয়ন বাতিল, ৩০০ টাকার জুডিশিয়াল ট্যাম্পে হলফনামা দাখিল না করায় ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. কাজিম উদ্দিনের মনোনয়ন বাতিল, ইনকাম ট্যাক্সের পাওনা আপত্তি ও কয়েকজন ভোটারদের স্বাক্ষর না থাকায় সতন্ত্র প্রার্থী মো. আবুল হাসেমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

গাজীপুর ৫ আসনে ৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ করতে না পারায় বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী ডা: শফিউদ্দিন সরকারের মনোনয়ন বাতিল। প্রস্তাবকারীর ভোটার আইডিকার্ডের তথ্য ভুল থাকায়
বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী গাজী রুহুল আমীন কাসেমীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সব মিলিয়ে গাজীপুরের এই তিনটি আসনে একদিনেই ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় জেলার নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, কঠোর যাচাই-বাছাইয়ের ফলে নির্বাচনে কেবল নিয়মতান্ত্রিক ও যোগ্য প্রার্থীরাই মাঠে টিকে থাকবেন।

গাজীপুর জেলা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ আলম হোসেন প্রার্থীদের প্রতি অনুরোধ করে বলেন, প্রার্থীরা লিখিতভাবে অঙ্কিকার নামা দিয়েছেন। সুতরাং আপনারা এটি মেনে চলবে। এটি না মালনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ প্রতীক বরাদ্দের আগে কেউ প্রচরণা করলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ!

গাজীপুরে ৫৩ প্রার্থীর মধ্যে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট টাইম : ০২:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬