ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গৌরব, ত্যাগ ও শৃঙ্খলার ৫০ বছর: বান্দরবানে ভিডিপি বাহিনীর সুবর্ণজয়ন্তী উদযাপিত

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি-
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা কর্তৃক সকাল ১০ ঘটিকায় ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬ বেলুন উড়ানোর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ভিডিপি বাহিনী প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী (৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী)/২০২৬ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনি বান্দরবান জেলার জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল, বিভিএমএস এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনি বান্দরবান জেলার জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল, বিভিএমএস।
এসময় ভিডিপি দিবসের সফলতা তাৎপর্য তুলে ধরে সদস্য সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট, অরূপ রতন পাল, বিভিএমএস বলেন- “শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিলো। এটি একটি সুশৃঙ্খল বাহিনী। অবশ্যই বাহিনীর নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। বাহিনীর সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ না করার আহ্বান জানান তিনি।

জেলা কমান্ড্যান্ট আরো বলেন, এ বাহিনীর সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে দেশের যেকোনো দুর্যোগের মুহুর্তে তারা কাজ করতে পারে। এ প্রশিক্ষণের জন্য বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত থাকে এবং সর্ব প্রথম তারা মাঠে নামে। দেশ ও জাতির ক্লান্তি লগ্নে যে কোনো সমস্যার মোকাবেলার জন্য তারা কাজ করে যাচ্ছে। ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

এসময় বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য আহ্বান জানান তিনি। ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা আরো তৎপর থাকবেন।

উল্লেখ্য, বান্দরবান জেলার সাত উপজেলা থেকে ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা. দলনেত্রীসহ মোট ১৫০ জন ভিডিপি/টিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

এ সময় জেলা আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব মোঃ আবিদুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন। পাশপাশি বান্দরবান জেলার সাত উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক/প্রশিক্ষিকাগণ উপস্থিত ছিলেন ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গৌরব, ত্যাগ ও শৃঙ্খলার ৫০ বছর: বান্দরবানে ভিডিপি বাহিনীর সুবর্ণজয়ন্তী উদযাপিত

আপডেট টাইম : ০৭:০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬