ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম?

গত ৫ দিন ধরে আমার উপর মিসাইল মারা হচ্ছে: জামায়াত আমির

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা জানেন গত ৫ দিন ধরে আমার উপর মিসাইল মারা হচ্ছে। মিসাইলের আঘাতে আমাকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ শহরের এ-টিম মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। জামায়াতের সাইবার টিম শতভাগ নিশ্চিত হয়ে অপরাধী শনাক্ত করেছে এবং পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত হ্যাকারকে আটক করেছে। যারা দেশে গণতান্ত্রিক সরকার চায় না, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায় না- তারাই এসব ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, আমার সবচেয়ে কষ্ট লাগে- যাদের সঙ্গে একসময় রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, তারাই আজ এই ঘৃণ্য কাজে জড়িত।
দুর্নীতি ও লুটপাটের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, গত ৫৪ বছরে ক্ষমতায় থাকা দলগুলো দেশের ভাগ্য বদলায়নি, বরং জনগণের অর্থ লুট করে নিজেদের ভাগ্য বদলেছে। ব্যাংক লুট, শেয়ারবাজার ধ্বংস ও মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির মাধ্যমে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।
এই টাকা জনগণের উল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে পারলে এসব লুটের টাকা উদ্ধার করা হবে।
নওগাঁকে কৃষিভিত্তিক জেলা উল্লেখ করে তিনি বলেন, এ জেলায় বিপুল আম ও ধান উৎপাদন হলেও কৃষি বিশ্ববিদ্যালয়, হিমাগার ও সংরক্ষণ ব্যবস্থার অভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার গঠন করতে পারলে নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষিপণ্য সংরক্ষণাগার, আম প্রক্রিয়াজাতকরণ কারখানা ও চার লেন সড়ক নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
নওগাঁ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী খ. ম. আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, ডাকসুর সাবেক জিএস এসএম ফরহাদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সভা শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং ১২ ফেব্রুয়ারি ভোটের দিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ

গত ৫ দিন ধরে আমার উপর মিসাইল মারা হচ্ছে: জামায়াত আমির

আপডেট টাইম : ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬