ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

কোরআনের আইন ছাড়া দেশ থেকে দুর্নীতি নির্মূল সম্ভব নয়: অধ্যাপক মুজিবুর রহমান

হানিফ সরদার, জয়পুরহাট প্রতিনিধি-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “কোরআন যদি জাতীয় সংসদে যায়, তবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদ থেকে চিরতরে বিতাড়িত করা হবে, ইনশাআল্লাহ।”
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মোট ১২ বার ক্ষমতায় গেলেও কেউ কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারেনি। শুধু মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না, কোরআনের আইন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করতে হবে। যে দলে দুনিয়া ও আখিরাতের কল্যাণের কর্মসূচি রয়েছে, সেই দলকেই জনগণের সমর্থন দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

জনসভায় জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। বিগত সরকারের সময়ে নিজের ওপর ঘটে যাওয়া জুলুম ও অবিচারের কথা তুলে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। নির্বাচিত হলে তিনি এলাকার আঁচরাঙ্গা দিঘি, বিলেরঘাট ও নান্দাইল দিঘিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।

উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া ও সহ-সেক্রেটারি মামুনুর রশিদ। আরও বক্তব্য দেন শুরা সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এবি পার্টির জেলা সভাপতি সুলতান মো. সামসুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

কোরআনের আইন ছাড়া দেশ থেকে দুর্নীতি নির্মূল সম্ভব নয়: অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট টাইম : ০১:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬