ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

‎৬ ফেব্রুয়ারি ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক লোক সমাবেশের প্রস্তুতি

‎এইচ. এম. আব্দুল কুদ্দুস,ঝালকাঠি-
‎আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার ঝালকাঠি সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। ওইদিন দুপুর ২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। জনসভাকে কেন্দ্র করে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

‎এই কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সভাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ।

‎মাঠ পরিদর্শন শেষে ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দিতেই আমিরে জামায়াত ঝালকাঠি সফরে আসছেন। এই জনসভা হবে গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে এক শক্ত বার্তা।”
‎অ্যাডভোকেট হাফিজুর রহমান আরও বলেন, “ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগম ঘটবে বলে আমরা আশা করছি। জেলার পাশাপাশি আশপাশের উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকেও নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন।”
‎তিনি জানান, জনসভাকে সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা, মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণসহ সার্বিক সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল কাজ করবে বলেও জানান তিনি।
‎মাঠ পরিদর্শনের সময় জেলা আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু এবং জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

‎এর আগে গত বছরের ১৭ মার্চ ঝালকাঠি সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সে সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম তালুকদারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার নবজাতক কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। একই সফরে তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এক পথসভায় বক্তব্য দেন এবং শহরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

‎উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিম জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটে মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

‎৬ ফেব্রুয়ারি ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক লোক সমাবেশের প্রস্তুতি

আপডেট টাইম : ০২:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬