ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম?

ঢাকা-১৬ আসনে ভোট কেনাবেচার অভিযোগ, ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক ভোটারদের টাকার বিনিময়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোট জনগণের আমানত, কোনো প্রলোভনে পড়ে এই আমানত নষ্ট করা উচিত নয়।

শুক্রবার সন্ধ্যায় প্রচারণার ১৬তম দিনে পল্লবীর বাউনিয়াবাধ ডি-ব্লক মডেল হাই স্কুলে সুশীল সমাজের আয়োজনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, কিছু সংগঠন টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। তিনি ভোটারদের এসব কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

বাউনিয়াবাধ বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মো. আরশাদ আলী গাজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, মাহফুজ হুসাইন খান সুমন, আনোয়ার হোসেন এবং রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ

ঢাকা-১৬ আসনে ভোট কেনাবেচার অভিযোগ, ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

আপডেট টাইম : ১২:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬