ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

গাজীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গাজীপুর প্রতিনিধি |
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি , জেলা প্রশাসন ও ভাষা শহীদ বরকত পরিবার।
শ্রদ্ধা নিবেদনের মুহূর্ত শনিবার দিবাগত রাত ১২টা বাজার কিছুক্ষণ আগেই সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ও ভাষা শহীদ বরকত পরিবারের সদস্যরা গাজীপুর মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ মিনিট বাজার সাথে সাথে অমর একুশের প্রথম প্রহরে তারা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পুষ্পস্তবক অর্পণকালে সংসদ সদস্য, জেলা প্রশাসক ও ভাষা শহীদ বরকত পরিবার সাথে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
এমপি ও জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ, জেলা পরিষদ, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ, গাজীপুর প্রেসক্লাব ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় ।
এরপর একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় বিভিন্ন সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রাত বাড়ার সাথে সাথে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। হাতে ফুল আর কণ্ঠে একুশের গান নিয়ে শত শত মানুষ একে একে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

গাজীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬