ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

বান্দরবানে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরিকে গণসংবর্ধনা

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
বিপুল ভোটে জয়লাভের পর বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরিকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন হাজারো মানুষ। সোমবার দুপুরের বান্দরবান জেলা সদরে আয়োজিত এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শহরের প্রধান সড়কজুড়ে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। বাদ্যযন্ত্র, ব্যানার-ফেস্টুন এবং ফুলের তোড়ায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে এক বিশাল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংবর্ধনা মঞ্চে এসে সমবেত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এই বিপুল জয় বান্দরবানবাসীর উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

সংবর্ধনার জবাবে রাজপুত্র সাচিং প্রু জেরি বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি বান্দরবানবাসীর বিজয়। আমি সকলের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। পার্বত্য এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরিকে গণসংবর্ধনা

আপডেট টাইম : ০১:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬