ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

তোমরা কেহ মেয়েদের পাল্লায় পরোনা’ ফেসবুকে পোস্ট করে যুবকের আত্মহত্যা

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
‘তোমরা কেউ মেয়েদের পাল্লায় পরোনা’ ফেসবুকে এমন স্ট্যাটাস পোস্ট করে পঞ্চগড়ের বোদায় শিপু দেব (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৬ টায় প্রতিদিনের মতো উঠান ঝাড়ু দিতে গিয়ে প্রতিবেশী একজন মহিলা বাড়ি থেকে ৫০ গজ দূরে আমগাছের সাথে রশিতে ঝুলানো অবস্থায় শিপু দেবের লাশ দেখতে পায়। মৃত শিপু দেব (২২) এর পিতা কৃষ্ণ বর্মন, মাতা কর্ণবালা, সাং মন্ডলেরহাট বোসপাড়া, ৮ নং সদর ইউনিয়নের বাসিন্দা ও পেশায় একজন নাপিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিপু দেব ব্যাংহারী ইউনিয়নের তেপুকুরিয়া বাজারে একটি সেলুনের দোকানে নাপিতের কাজ করতো। গতকাল রাতে ১০ টার দিকে তার এক ভাতিজাকে ‘আমি চলে গেলাম ভালো থাকিস তোরা, যাচ্ছি ওপারে, আর ফিরবোনা ‘ এসএমএস করে। সে আনুমানিক রাত ১১ টায় বাড়িতে ফিরে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়। প্রেমঘটিত কারণে সে এমন ঘটনা ঘটায় থাকতে পারে বলে অনেকের ধারণা।

এ বিষয়ে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো সেলিম মালিক জানান, আত্মহত্যার খবর শুনে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে প্রেমঘটিত বিষয় মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে, ময়নাতদন্ত শেষে এর সঠিকতা যাচাই সম্ভব হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

তোমরা কেহ মেয়েদের পাল্লায় পরোনা’ ফেসবুকে পোস্ট করে যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ০৩:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬