ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

১৩ কলেজের পাঠদান ও স্বীকৃতি স্থগিত করল কুমিল্লা বোর্ড

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী, মুরাদনগর (কুমিল্লা) |
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অত্যন্ত খারাপ ফলাফলের কারণে ১৩টি কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি সাময়িকভাবে স্থগিত করেছে। এসব কলেজের পাশের হার ০ থেকে ৫ শতাংশের মধ্যে হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জানুয়ারি বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় এসব কলেজের ফলাফল পর্যালোচনা করা হয়। ফলাফল সন্তোষজনক না হওয়ায় কলেজগুলোর পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বোর্ডের চেয়ারম্যান মো. সামছুল ইসলাম বলেন, যেসব কলেজ পরিচালনার নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি বা যাদের ফলাফল খুবই খারাপ হয়েছে, তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে সংশ্লিষ্ট কলেজগুলো আবারও একাডেমিক কার্যক্রমে ফিরতে পারবে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত হওয়া কলেজগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি, লক্ষীপুরের চারটি, চাঁদপুরের দুটি এবং কুমিল্লার চারটি কলেজ রয়েছে।

স্থগিত হওয়া কলেজগুলো হলো:
ব্রাহ্মণবাড়িয়া: জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, চানপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ।

লক্ষীপুর: তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ সিটি কলেজ।
চাঁদপুর: জিবগাও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, শরিফুল্লা হাইস্কুল অ্যান্ড কলেজ।

কুমিল্লা: ষাইটশালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রাম মডেল কলেজ, সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, অজরা এস ই এস ডিপি মডেল স্কুল অ্যান্ড কলেজ।

বোর্ড সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কলেজগুলোকে শিক্ষা কার্যক্রম চালু করতে হলে বোর্ডের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে। তা পূরণ করা গেলে ভবিষ্যতে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩ কলেজের পাঠদান ও স্বীকৃতি স্থগিত করল কুমিল্লা বোর্ড

আপডেট টাইম : ০২:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬