ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

চাঁদপুরের মতলবে বাউবির বিভিন্ন প্রোগ্রামের প্রমোশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

গাজীপুর প্রতিনিধি |
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন শিক্ষা কার্যক্রম ও প্রোগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরের মতলবে প্রমোশনাল কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণে অবস্থিত মতলব সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার টি. এম. আহমেদ হুসেইন।

প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার বলেন, “বাংলাদেশের প্রান্তিক ও কর্মব্যস্ত জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, বর্তমান উপাচার্য ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম-এর গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ, মানোন্নয়ন এবং আধুনিক দূরশিক্ষণ পদ্ধতির বাস্তবায়নের মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে। উপাচার্য বিশ্ববিদ্যালয়টিকে দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আহমেদ আরও বলেন, “বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রেজিস্ট্রার আরও উল্লেখ করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ক্ষেত্রে বয়স বা পেশার কোনো বাধা নেই। এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শিক্ষালাভের সুযোগ থাকায় দেশের যেকোনো বয়স, পেশা ও শ্রেণীর নারী-পুরুষ দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারেন”।
সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, দূরশিক্ষণ পদ্ধতি এবং বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভাটি যৌথভাবে আয়োজন করে মতলব সরকারি ডিগ্রি কলেজ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ এবং মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং দেশের উচ্চশিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

চাঁদপুরের মতলবে বাউবির বিভিন্ন প্রোগ্রামের প্রমোশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

আপডেট টাইম : ০২:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬