ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

সুয়ালক ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

মোঃ সুমন, বান্দরবান প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে বান্দরবান সদর উপজেলার ৪ নং সুয়ালক ইউনিয়নে অসহায়, গরিব ও অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ৮৩১টি কার্ডধারী পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়, যাতে পবিত্র ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ভাগাভাগি করে নেওয়া যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান-৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস এবং বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং সুয়ালক ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান উক্যনু মার্মা।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিবৃন্দ সুবিধাভোগী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুয়ালক ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

আপডেট টাইম : ০২:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬