ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিল্প–কারখানার প্রায় চার শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, বাদ আসর থেকেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ও বিভিন্ন কারখানার শ্রমিকরা অনুষ্ঠানের স্থানে সমবেত হতে থাকেন। ইফতারের পূর্ব মুহূর্তে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
অনুষ্ঠানে তারাবো পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং পৌর সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ নেতা রেজওয়ান ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাবো পৌরসভার সাবেক সভাপতি রুহুল আমিন, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ৯নং ওয়ার্ড উত্তর ও দক্ষিণের সেক্রেটারি দুলাল হোসেন ও ডা. সুলতান মাহমুদ এবং ছাত্রশিবির নেতা শাহীন আকন্দসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোমিন বলেন, দেশের শিল্পকারখানার উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতির পেছনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। অথচ অনেক ক্ষেত্রেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, নির্ধারিত কর্মঘণ্টা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন জোরদার করতে হবে। একই সঙ্গে ৯নং ওয়ার্ডের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী জুলাই শহীদ আব্দুল্লাহ আল মামুনের জীবনের বিভিন্ন দিক ও তার সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার আদায় এবং শ্রমিক সমাজকে সংগঠিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

আপডেট টাইম : ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬