ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার

নাদিম আহমেদ অনিক, স্টাফ রিপোর্টার |
নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং (উত্যক্ত) করার অপরাধে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কে তাকে একা পেয়ে সড়কে গোলাম মোস্তফা রাব্বি নামে ওই যুবক মোটরসাইকেল নিয়ে গতি রোধ করে। এরপর ওই ছাত্রীর গায়ে হাত দেয় এবং ব্যাড টাচ করে দ্রুত চলে যায়। তারপর থেকেই ছাত্রীটি ডিপ্রেশনে ও ভয়ে ভুগতে থাকে। বিষয়টি পুলিশ জানতে পারলে সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ব্যবহার করে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারি। পরে তাৎক্ষণিক গুরুত্ব সহকারে আসামি শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষয়টি স্বীকার করেছে। ভবিষ্যতেও ইভটিজিংকারীদের পুলিশ কঠোর হস্তে দমন করবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৬:২২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬