ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়|
পঞ্চগড়ের তেঁতুলিযায় পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর রাসেল ইসলাম (৩৩) কে ধরার অভিযানে বাড়ি ঘেরাও করলে পুলিশের মাথায় আঘাত করে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ৪নং শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামের  তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এস আই বদিউজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য বাড়ি ঘেরাও করে। কিন্তু আসামী একটি ঘরে গেট লাগিয়ে অবস্থান করছে পুলিশ এমন তথ্যের ভিতিতে ওই  ঘরের দরাজার সামনে যায়। এসময় আসামী  পলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহলরত দল ঘটনাস্থলে পৌছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের আন্তঃবিভাগে এক্সট্রা বেড (ফ্লোর মেড) ০২ এ ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই পুলিশ সদস্যের মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে।

তেঁতুলিয়া হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজা মুনির পূর্বা বলেন, আহত পুলিশ সদস্যকে মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, আসামী রাসেল একজন কূখ্যাত চোর। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরি সহ একটি গরু চুরির মামলা আছে। আজ সকালে আসামীর নামে আরও একটি গরু চুরির মামলা হয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে দীর্ঘদিন আটকের চেষ্টা করে আসছিল। কিন্তু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য একদল পুলিশ গেলে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের তল্লাসি অভিযান জোরদার করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর

আপডেট টাইম : ০৩:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬