ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

মোঃ হানিফ সরদার, জয়পুরহাট প্রতিনিধি |
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি ধানক্ষেত থেকে রাশেদা বেগম ওরফে আশুড়া (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত রাশেদা বেগম একই ইউনিয়নের সোতার আদর্শ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে রাশেদা বেগমের প্রথম স্বামী মোজাফ্ফর হোসেন (মোফা) মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তিনি উপজেলার মুনঝার মালিগ্রামের বাবলু মিয়াকে দ্বিতীয়বার বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে। একপর্যায়ে মোহরানার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হলে পারিবারিকভাবে ৭০ হাজার টাকায় তা মীমাংসা করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, সাম্প্রতিক সময়েও স্বামী-স্ত্রীকে মুনঝার বাজারসহ বিভিন্ন এলাকায় একসঙ্গে চলাফেরা করতে দেখা গেছে। তবে শুক্রবার রাতেই হঠাৎ করে বিলেরঘাট সংলগ্ন আদর্শ গ্রামের (গুচ্ছগ্রাম) পাশের একটি ধানক্ষেতে রাশেদা বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তদন্ত গুরুত্বসহকারে পরিচালনা করা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০১:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬