ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

জয়পুরহাটে ‘সেবাই ধর্ম’—প্রতিশ্রুতিতে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি |
‘সেবাই ধর্ম’—এই মহান ব্রতকে ধারণ করে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬। আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও নার্স ও চিকিৎসকরা সংহতি, পেশাগত দক্ষতা ও মানবিক সেবার অঙ্গীকারে দিনটি উদযাপন করেন।

এ বছরের প্রতিপাদ্য ছিল—
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”
(Our Nurses. Our Future. Empowered Nurses Save Lives)
এই স্লোগানকে সামনে রেখে হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা মানসম্মত, সময়োপযোগী ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দৃঢ় শপথ গ্রহণ করেন। বক্তারা বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নার্সদের দক্ষতা, নেতৃত্ব ও সিদ্ধান্তগ্রহণে অংশগ্রহণ বাড়ানো জরুরি।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নার্সরা পেশাগত পোশাক পরিহিত অবস্থায় ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। র‍্যালিতে স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান ও গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলী হোসেন শাহ, আরএমও ডা. আতিকুর রহমান আতিক, সিনিয়র স্টাফ নার্স শামীমা আক্তার, নার্গিস, নাছিমা আক্তার সহ অন্যান্য নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী,সাংবাদিক বৃন্দ ।
আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বক্তারা বলেন, “নার্সরা শুধু সেবাদানকারী নন—তারা রোগীর আশা, সাহস ও নতুন জীবনের প্রেরণা।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে ‘সেবাই ধর্ম’—প্রতিশ্রুতিতে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

আপডেট টাইম : ০১:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬