ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

শ্রীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি |
গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২ মে) বিকেলে গাজীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় উগ্রবাদীদের উসকানিতে সংগঠনের সদস্য সামসুল হক মিলনের ওপর হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা ধর্মীয় উগ্রবাদীদের প্রশ্রয় না দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
হেযবুত তওহীদের গাজীপুর জেলা সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন। তিনি বলেন, শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও হেযবুত তওহীদের সদস্য সামসুল হক মিলন গত রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে তিনি “রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা” সংক্রান্ত বক্তব্য দেন।
তার দাবি, পরদিন সকালে কর্মস্থলে গেলে ওই পোস্টকে কেন্দ্র করে রিয়াদ খান নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন স্থানীয় ব্যবসায়ী মিলনের ওপর চড়াও হন। তারা তাকে হেযবুত তওহীদ ত্যাগ করার চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাকে হেনস্তা করে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হয়।
মোখলেছুর রহমান সুমন আরও বলেন, পরে আবার তাকে ডেকে নেয়া হলে স্থানীয় পুকুরপাড় জামে মসজিদের ইমাম আব্দুর রহমান সরকার ওরফে সুফী হুজুর হেযবুত তওহীদের বিরুদ্ধে বক্তব্য দেন এবং উপস্থিত লোকজনকে উসকানি দেন। এক পর্যায়ে ১২ থেকে ১৫ জনের একটি দল সামসুল হক মিলনের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে শ্রীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে কাপাসিয়াসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে। হ্যান্ডবিল বিতরণ, মাইকিং, ওয়াজ মাহফিল ও মসজিদের মিম্বার ব্যবহার করে সংগঠনটির বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং মব তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, এ বিষয়ে একাধিকবার প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন সহিংস হয়ে উঠছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান বক্তারা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সামসুল হক মিলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. শরীফুল ইসলাম, গাজীপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আলী আকবর উজ্জ্বল, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক শামীমুল হাসান এবং কাপাসিয়া উপজেলা সভাপতি শাহজাহান প্রধানসহ অন্যরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

শ্রীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০১:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬