ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

মুরাদনগরে ২৬ লিটার চোলাই মদসহ ১ জন আটক, মাদক সেবনে যুবকের কারাদণ্ড

মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৬ লিটার দেশীয় চোলাই মদসহ স্বপন চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদক সেবনের অপরাধে আরিফ (২৯) নামের এক যুবককে অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কিছমত রহিমপুর (মুচি বাড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত স্বপন চন্দ্র দাস কিছমত রহিমপুর এলাকার মুচি বাড়ির মৃত রঙ্গলাল চন্দ্র দাসের ছেলে। দণ্ডপ্রাপ্ত আরিফ রহিমপুর গ্রামের দুধ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কিছমত রহিমপুর গ্রামের মুচি বাড়িতে দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এসআই রুহুল আমিল, এসআই আব্বাস কবির চৌধূরী ও এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ২৬ লিটার চোলাই মদ উদ্ধার করে স্বপন চন্দ্র দাসকে আটক করা হয়।

এ সময় সেখানে মাদক সেবন করতে আসা আরিফ নামের এক যুবককেও আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম সারোয়ার রাব্বি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত স্বপন চন্দ্র দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে এবং দণ্ডপ্রাপ্ত আরিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুরাদনগরে ২৬ লিটার চোলাই মদসহ ১ জন আটক, মাদক সেবনে যুবকের কারাদণ্ড

আপডেট টাইম : ০১:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬