ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি

বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ জন আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আসামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হায়দরাবাদ গ্রামের মোঃ আবু তাহের মিয়ার ছেলে মোঃ আল আমিন (৩৪) ও একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০)। এসময় একই গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে খায়ের মিয়া (৬৫) পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এর নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ হায়দরাবাদ উত্তর পাড়ায় খায়ের মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে মোঃ আল আমিন ও মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া কে মাদকসহ আটক করে। এসময় অপর আসামি খায়ের মিয়া সুকৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ আটককৃতদের তল্লাশি করে তাদের নিকট থেকে ২ বোতল বিদেশি মদ এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়া পলাতক আসামি খায়ের মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আরও ৬ বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ শফিউল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ ২ জন আটক

আপডেট টাইম : ০৫:২১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬