ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি

প্রধানমন্ত্রীকে গালিগালাজের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ

গুরার শ্রীপুর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজের প্রতিবাদ করায় স্বামীর মারধরের শিকার হয়েছেন রিমা খাতুন (২৭) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে উপজেলার সারঙদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত রুমন শেখ একই গ্রামের সাহেব আলী শেখের ছেলে।
ভুক্তভোগী রিমা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় তার স্বামী রুমন শেখ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
রিমা খাতুন আরও অভিযোগ করেন, ঘটনার তিন দিন আগে তার স্বামী বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। তিনি টাকা আনতে অপারগতার কথা জানালে এরপর থেকেই তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বাড়তে থাকে।
এ বিষয়ে অভিযুক্ত রুমন শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, বিষয়টি জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভুক্তভোগী গৃহবধূ থানায় এলে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

প্রধানমন্ত্রীকে গালিগালাজের প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ

আপডেট টাইম : ১২:০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬