ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণ: কিশোর আটক

মো: সুমন,​বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানের থানচি উপজেলায় পাঁচ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত বিজয় বড়ুয়া (১৫) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এদিকে ঘটনার প্রতিবাদে ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় ছাত্রসমাজ ও এলাকাবাসী থানা ঘেরাও করলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

​আজ রবিবার (২৪ মে) সকালে থানচি সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিজয় বড়ুয়া ওই এলাকারই বাসিন্দা।
​প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও হাসপাতালে ভর্তি
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে ভুক্তভোগী ত্রিপুরা শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় বিজয় বড়ুয়া। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। আজ সকালে শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানালে গুরুতর অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে ধরে থানায় হস্তান্তর করে। তবে দুপুরের দিকে ধর্ষণের খবরটি স্থানীয় ছাত্রসমাজ ও আদিবাসী সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা তীব্র রূপ নেয়। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা ও ছাত্ররা থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বাগবিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছ

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বলিপাড়া জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বিজিবি কখনো কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না। বর্তমানে সেনা ও পুলিশ বাহিনীর সাথে সমন্বয় করে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করা হচ্ছে। একই সাথে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।

​থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বড়ুয়া সম্প্রদায়ের এক কিশোর কর্তৃক ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের এক শিশুকে ধর্ষণের খবর আমরা পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন শেষে অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​থানচি থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণ: কিশোর আটক

আপডেট টাইম : ০২:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬