ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

২২ বছর শিকলবন্দী আবুল খায়েরের পাশে দাঁড়ালেন মুরাদনগর থানার ‘ওসি’

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী,মুরাদনগর (কুমিল্লা) |
মুরাদনগরে চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের শিরোনামে মুরাদনগর লাইভ.টিভিতে সংবাদ প্রকাশের পর এবার সেই মানসিক প্রতিবন্ধী আবুল খায়েরের পাশে দাঁড়িয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন চৌধুরী।

শুক্রবার রাতে সংবাদটি প্রকাশিত হওয়ার পর শনিবার বিষয়টি নজরে আসে মুরাদনগর থানার ওসির। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেন তিনি।

শনিবার রাত প্রায় ১১টায় মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদকে সঙ্গে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের সোনাপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে যান ওসি মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। সেখানে গিয়ে দীর্ঘদিন শিকলবন্দী অবস্থায় থাকা আবুল খায়েরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তিনি।

এসময় আবুল খায়েরের চাচাতো ভাই ও সিএনজি চালক আব্দুর রহমানের সঙ্গে কথা বলে তার চিকিৎসা, পারিবারিক অবস্থা ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন ওসি। পাশাপাশি আবুল খায়েরের চিকিৎসাসহ যেকোনো মানবিক সহায়তায় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করলেও কার্যকর কোনো সহায়তা পাননি আবুল খায়ের। সংবাদ প্রকাশের পর পুলিশের এমন মানবিক উদ্যোগে এলাকায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা আবুল খায়েরের খোঁজখবর নিতে এসেছি। তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

২২ বছর শিকলবন্দী আবুল খায়েরের পাশে দাঁড়ালেন মুরাদনগর থানার ‘ওসি’

আপডেট টাইম : ০৪:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬