ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে মুদি দোকানের আড়ালে চলছিল অবৈধ যৌন উত্তেজক সিরাপের ব্যবসা; পুলিশের অভিযানে উদ্ধার ৮১ বোতল, আটক ১ গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত ঝালকাঠিতে ২৪ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধসে পড়ল সংযোগ সড়ক পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ: বিএনপির প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু বকর, সম্পাদক শামীম কাদির সিরাজদিখানে কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ ভরাট কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু গ্রেফতার

মোঃ আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুল মন্নানের ছেলে। তিনি ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ধানমন্ডি থানার ১২ নম্বর সড়কের তাকওয়া মসজিদের পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। এ সময় তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মিছিল ও বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মাসুদ মধুকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এক নম্বর আসামি হিসেবে আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার পর ধানমন্ডি থানা কর্তৃপক্ষ ঝালকাঠি সদর থানার কাছে মাসুদ মধুর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য চায়। এরই মধ্যে ঝালকাঠিতে দায়ের হওয়া তার বিরুদ্ধে থাকা পাঁচটি মামলার তথ্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও পাঁচটি মামলা রয়েছে। ইতোমধ্যে এসব মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ঝালকাঠিতে আনার কার্যক্রম চলমান রয়েছে।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু গ্রেফতার

আপডেট টাইম : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬