ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ

মোঃ বাবুল হোসেন,পঞ্চগড় |
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিজারিয়ান অপারেশনের আগে রোগীর গলা থেকে খোলা প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। তবে অভিযুক্ত নার্স দাবি করেছেন, চেইনটি তাঁর কাছে রাখা হলেও পরে সেটি হারিয়ে গেছে এবং বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার উত্তর দর্জিপাড়া এলাকার বাসিন্দা আমিনার রহমানের স্ত্রী রূপালী বেগম প্রসববেদনা নিয়ে গত ৩ জুন সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জরুরি সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসকের নির্দেশে রূপালী বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন খুলে রাখতে বলা হয়। এ সময় থিয়েটারে দায়িত্ব পালনরত নার্স আলিফা নূরা চেইনটি নিজের কাছে রাখেন। অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর রোগীকে ওয়ার্ডে স্থানান্তর করা হলে তাঁর স্বামী চেইনের বিষয়ে জানতে চান।

পরিবারের অভিযোগ, প্রথমে নার্স চেইনটি নিজের কাছে ছিল বলে স্বীকার করলেও পরে বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। একপর্যায়ে তিনি জানান, চেইনটি হারিয়ে গেছে। কয়েকদিন পার হলেও চেইনটি উদ্ধার বা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

রূপালী বেগম বলেন, “অপারেশনের আগে আমার গলায় থাকা প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নার্সের কাছে রাখা হয়েছিল। অপারেশনের পর সেটি ফেরত চাইলে নানা অজুহাত দেখানো হয়। পরে বলা হয় চেইনটি হারিয়ে গেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত, চেইন উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযুক্ত নার্স আলিফা নূরা বলেন, “রূপালী বেগম আমার আত্মীয় (ভাগ্নি) হন। অপারেশনের আগে তিনি চেইনটি আমার কাছে দিয়েছিলেন। আমি সেটি পকেটে রেখেছিলাম। পরে খুঁজে না পেয়ে বুঝতে পারি চেইনটি হারিয়ে গেছে। তবে আমরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করে ফেলেছি।”

ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০১:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬