ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মির্জাগঞ্জে পৈত্রিক সম্পত্তি দখল ও অটোরিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি |
পটুয়াখালীর মির্জাগঞ্জে পৈত্রিক ওয়ারিশী সম্পত্তি জোরপূর্বক দখল এবং এর প্রতিবাদ করায় এক অটোরিকশাচালককে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভুক্তভোগী চালকের স্ত্রী মোসাঃ নিরু বেগম বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক মোঃ বাদল হাওলাদারের (৫৫) সাথে তার প্রতিবেশী মোঃ ইব্রাহিম (২৬), মোঃ সরোয়ার মৃধা (৪৫), মোঃ কবির মৃধা ও মোঃ সেলিম বিশ্বাসদের পৈত্রিক ওয়ারিশী সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিবাদীরা এলাকায় প্রভাবশালী এবং সন্ত্রাসী প্রকৃতির লোক বলে অভিযোগে উল্লেখ করা হয়। তারা জোরপূর্বক ওই সম্পত্তি দখল করে রেখেছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ-মিমাংসার চেষ্টা করলেও বিবাদীরা তা অমান্য করে আসছিল।

এরই ধারাবাহিকতায়, গত ৫ জুন বিকেল আনুমানিক ৪টার সময় অটোরিকশাচালক বাদল হাওলাদার তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জনৈক সিরাজ ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করে। বাদল হাওলাদার চিৎকার করলে বিবাদীরা তাকে কিল-ঘুষি মারে এবং খুন-জখমের হুমকি দেয়।

অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে বিবাদীরা চালকের সাথে থাকা ১৮ হাজার টাকা মূল্যের একটি টাচ মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা নগদ ১০,০০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ ব্যাপারে অভিযুক্তকারী বলেন কবির হোসেন বলেন, আমার ছেলে বরিশাল থাকে। এ ঘটনায় আমরা কেউ জড়িত নই।

মির্জাগঞ্জ থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মির্জাগঞ্জে পৈত্রিক সম্পত্তি দখল ও অটোরিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট টাইম : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬