ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

মো. সুমন, বান্দরবান প্রতিনিধি |
বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৮ জুন) বিকেলে বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকার চেক এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

এছাড়া, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি -এর পক্ষ থেকেও প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকার চেক ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

একইসঙ্গে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে ৭ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করে।

সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত ৫ জুন বালাঘাটা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

আপডেট টাইম : ০১:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬