ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ আটক ৮

মাগুরার মহম্মদপুরে মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই পক্ষের ৮ জনকে আটক করেছে। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার কানুটিয়া বাজারে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাজারের কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ফাহিম, তামিম, ফাহাদ ও আশরাফ শেখসহ কয়েকজনকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মেহগনি বাগানে বসে উত্তর মৌশা গ্রামের ঝন্টু ফকিরের ছেলে রবি ফকির গাঁজা বিক্রি করছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার জেরে রবি ফকিরের স্বজনদের সঙ্গে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাইজিদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ কানুটিয়া বাজারে মহড়া দিতে গেলে অপর পক্ষের বাধার মুখে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়দের দাবি, বাইজিদের নেতৃত্বে কয়েকশ’ লোকজন বাজারে জড়ো হলে কানুটিয়া ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. লিয়াকত হোসেনের নেতৃত্বাধীন পক্ষ বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুই পক্ষের ৮ জনকে আটক করে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ আটক ৮

আপডেট টাইম : ০২:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬